Home » Archives by category » গ্যালারি

গান, কবিতা আর আলোচনায় একুশের অনুষ্ঠানমালা শুরু

মিনারে শোভা পাচ্ছে আল্পনা আঁকা কালো কাপড়। চূড়ায় শেষবেলার আলোকরশ্মি। মিনারের পেছনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মহড়া চলছে। সামনের বেদিতে বসে আছেন অতিথিরা। তার পরের স্তরে লাল কার্পেটে দর্শক-শ্রোতা। প্রাঙ্গণজুড়ে আরও অনেক অনেক দর্শক-শ্রোতা। আয়োজকেরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। মাইক্রোফোনে বাজছে দেশাত্মবোধক আর একুশের গান। গতকাল শেষ বিকেলের কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রটা ছিল এমনি। উপলক্ষ [...]

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ঘুরে দাঁড়াও বাংলাদেশ। উপস্থাপনা করবেন চৈতী। ওয়ালটনের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে আজ গান করবেন কৃষ্ণকলি। কথা হলো তাঁর সঙ্গে। আজ কোন গানগুলো করার ইচ্ছা আছে? সবই আমার নিজের গান। এবার নতুন অ্যালবামের ওপর একটু বেশি জোর দেব। ও, ভালো কথা, শুক্রবার আমার নতুন অ্যালবাম আসছে, আলোর পিঠে [...]

Continue reading …

অনুষ্ঠানটি নিতান্তই ঘরোয়া। কিন্তু এতে ছিল অটিস্টিক শিশুদের প্রতি নিখাদ ভালোবাসা আর সহানুভূতি। শিশুরাও তাদের মনের মতো করে গান গেয়েছে, নিজেদের আঁকা ছবি উপস্থাপন করেছে। রাজধানীর শ্যামলী এলাকার সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন কার্যালয়ে রীতিমতো উৎসবে মেতেছিল অটিস্টিক শিশুরা । গতকাল সেখানে ছিল প্রতিষ্ঠানটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে অটিস্টিক শিশুদের উপস্থিতিতে সোয়াক কার্যালয় [...]

Continue reading …

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার ৩১তম সম্মেলন হবে আজ শুক্রবার। সকাল থেকে রাত পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ছায়ানট সংস্কৃতি-ভবনে। থাকবে নানা কিছু। ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ। কথা হলো তাঁর সঙ্গে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আজকের সম্মেলনের উল্লেখযোগ্য দিক কোনটি? আজ সকাল ১০টায় রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতা হবে। কিশোর ও সাধারণ [...]

Continue reading …

নয় বছর পর নতুন অ্যালবামের কাজ করছে ফিডব্যাক। অ্যালবামের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। বরাবরের মতো এবারও সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছে ফিডব্যাক। গান লিখেছেন সাইফ, গুঞ্জন চৌধুরী, লুমিন, আফতাব মাহমুদ ও পিয়ারু। বেশির ভাগই পপ ও রোমান্টিক ধাঁচের গান। এ ছাড়া সফট রক ধাঁচের দুটি গানও [...]

Continue reading …

গানের সঙ্গে বাঙালির প্রাণের সংযোগ। প্রায় ২০০ বছর আগে প্রথম বাংলা নাটকের রচয়িতা গেরাসিম লেবেদেফ বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, বাঙালি গান ভালোবাসে। এই সংযোগ, এই ভালোবাসা কেবল আনন্দ-আস্বাদন থেকে নয়, গানের মধ্যে বাঙালি প্রকাশ করেছে দুঃখ-বেদনার অনুভূতি, গভীর ভাবনা, ক্রোধ-ক্ষোভ, প্রতিরোধ-প্রতিবাদের কথাও। সুখের দিনে গান হয়েছে বাঙালির আনন্দের অনুষঙ্গ, তেমনি সংকটকালে প্রেরণা [...]

Continue reading …

বাংলা লোকগীতির শহুরে উপস্থাপনে কলকাতার যে কয়েকটি গানের দল এখন অগ্রণী ভূমিকায়, তাদের মধ্যে সবার সামনে আছে ‘ভূমি’। শহরের প্রাত্যহিক জীবন যাপনের ছোটখাটো ঘটনা, ভাবাবেগ, হাস্যরস, সমাজের কিছু গুরুত্বপূর্ণ চালচিত্রের লোকায়িত উপস্থাপন হয় ভূমির গানে। প্রচলিত লোকগানের একটি নতুন ধারা তৈরি করে আপামর শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে ভূমি, যা দুই বাংলার মানুষের গান হিসেবে পরিচিতি [...]

Continue reading …

গাজী আবদুল হাকিমের বাঁশি বাদনের অ্যালবাম ‘সুরের ইন্দ্রজাল’। এটি এনেছে লেজারভিশন। একই প্রতিষ্ঠান থেকে সম্প্রতি এসেছে তাঁর বাঁশি বাদনের আরেকটি অ্যালবাম ‘সমুদ্রের বিকেল’। কথা হলো গাজী আবদুল হাকিমের সঙ্গে। ‘সুরের ইন্দ্রজাল’ নিয়ে কিছু বলুন। বিভিন্ন রাগের ওপর ১০টি কম্পোজিশন করেছি এই অ্যালবামে। রাগগুলো হলো বৃন্দাবন সারং, দরবারি কানাড়া, খাম্বাজ ঠাট, কাফি ও ভৈরবীর মিশ্রণ, যোগিয়া, [...]

Continue reading …

সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবার দেওয়া হবে ডিসেম্বরে। এরই মধ্যে এ আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতির খবর জানাতে গতকাল বুধবার চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন হলেও শেষ পর্যন্ত তা লোকসংগীত, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান ও ব্যান্ডসংগীতের শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। এতে ছিলেন সোহরাব হোসেন, সুধীন দাশ, [...]

Continue reading …

‘বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে টিভি মাধ্যমে বেশ কিছু গান গেয়েছি। ইচ্ছে ছিল, তাঁকে নিয়ে লেখা আমার গাওয়া আরও কিছু গান দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করব। অবশেষে একটি অ্যালবাম করেও ফেললাম। নাম দিয়েছি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে।’—বললেন লোকগানের শিল্পী ও সাংসদ মমতাজ। আজ সন্ধ্যায় মমতাজের গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে নয়টি গানের এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। সন্ধ্যায় [...]

Continue reading …
Page 1 of 12123Next ›Last »