আমি বাংলাদেশকে ভোট দিচ্ছি, আপনি দিচ্ছেন কবে? বিশ্বব্যাপী চলছে নতুন প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের খোজ। দীর্ঘদিন প্রথম স্থানে থাকার পর তালিকার প্রথম স্থান থেকে পিছিয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রথম স্থানে চলে এসেছে ভিয়েতনাম। তাই আর দেরি নয় আমার প্রিয় লাল সবুজের বাংলাদেশকে ভোট দিচ্ছি আমি, আপনি দিচ্ছেন কবে? ভোট দেয়ার জন্য লগ ইন করুন www.new7wonders.com/classic/en/index [...]
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’-স্মৃতিজাগানিয়া এই গানেই বাঙালি চেনে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে’কে। কিন্তু যেই কফি হাউস নিয়ে এই গান সেখানেই নাকি জীবনে কখনো যাওয়া হয়ে ওঠেনি তাঁর। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন মান্না দে। তিনি বলেন, ‘কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল। কিন্তু যে কেউ জানলে অবাক হবে, [...]
অনিদ্রার কোনো শিরোনাম আছে কি না আমার জানা নেই। কেন বলছি জানি না, সবকিছুর মানে হয় না। যাত্রী চলার পথে কখনো কোথাও হোচট খেয়ে পড়ে যায়, কাপড়ের ধুলা ঝেড়ে আবার উঠে দাড়ায়, ঠিকই উঠে দাড়ায়। বন্ধু আসিফ ইকবাল এবং আমি আমাদের শুরুর দিকের বোহেমিয়ান শিল্পী জীবনের কথা চিন্তা করে রুমির অ্যালবামের নাম রেখেছি তার ছেড়া। [...]
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের প্রথম একক অ্যালবাম নিখোজ সংবাদ। এ উপলক্ষে গতকাল ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গানচিলের ম্যানেজিং ডিরেক্টর কুমার বিশ্বজিৎ, উপদেষ্টা নকিব খান ও আসিফ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী ফাহমিদা [...]
ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে হাবিবের দ্বিতীয় একক অ্যালবাম বলছি তোমাকে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন হাবিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গীতার কর্ণধার সেলিম খান, হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ, বলছি তোমাকে অ্যালবামের সব গানের গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথীসহ মিডিয়া সংশ্লিষ্ট আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচিত [...]
এন্টারটেইনমেন্ট বিভাগের নিয়মিত আয়োজন সেলিব্রেটির মুখোমুখির নবম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন মিউজিশিয়ান তাহসান। চে কাফেতে তার সঙ্গে খোশমেজাজে জমিয়ে আড্ডা দিয়েছেন নির্বাচিত পাঠকদের মধ্যে জিনাত মৌ খান, নওমী রুহীন মোনা, সুমন আহম্মেদ ও মাঈশা আমিন। যায়যায়দিনের রেডিও পার্টনার রেডিও টুডে আড্ডাটি লাইভ প্রচার করে। আড্ডাটি কোঅর্ডিনেট করেন এন্টারটেইনমেন্টের বিভাগীয় সম্পাদক রেজাউর রহমান রিজভী ও ছবি [...]
গত ঈদে সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে এস আই টুটুলের নতুন একক অ্যালবাম শূন্য। বুকের শহরে তুমি, জলের ভেতর জলের চলন ও প্রশ্ন অ্যালবামের ধারাবাহিকতায় মুক্তি পাওয়া এ অ্যালবামটিও ইতিমধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় চলে এসেছে। শূন্য এবং অন্যান্য প্রসঙ্গে এস আই টুটুলের সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর ও ছবি তুলেছেন মঞ্জুরুল করিম। শূন্য সম্পর্কে বলুন। [...]
প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো রাঙামাটির আলোচিত সঙ্গীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যা রাঙামাটি আইডল হিসেবেই পরিচিতি পেয়েছিল। আর প্রথমবারের মতো এ আয়োজনে আইডল হয়েছেন অপর্ণা দেব রায়। গতকাল রাঙামাটি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার দর্শক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন। গতকাল দুপুর [...]
সাম্প্রতিক মন্তব্য