অনুষ্ঠানটি নিতান্তই ঘরোয়া। কিন্তু এতে ছিল অটিস্টিক শিশুদের প্রতি নিখাদ ভালোবাসা আর সহানুভূতি। শিশুরাও তাদের মনের মতো করে গান গেয়েছে, নিজেদের আঁকা ছবি উপস্থাপন করেছে। রাজধানীর শ্যামলী এলাকার সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন কার্যালয়ে রীতিমতো উৎসবে মেতেছিল অটিস্টিক শিশুরা । গতকাল সেখানে ছিল প্রতিষ্ঠানটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে অটিস্টিক শিশুদের উপস্থিতিতে সোয়াক কার্যালয় [...]
আকাশে তুলো মেঘের ওড়াউড়ি, মেঘের কোলে হাসছে রোদ। এদিকে পানির রাজ্যে (ওয়াটার ওয়ার্ল্ড) ঢেউ তুলছে দখিনা হাওয়া। ঢেউয়ের তালে তালে নাচছে দস্যি ছেলেমেয়ের দল। পাহাড়ের কোলে বিশাল মঞ্চে তখনই উদয় হলেন আইয়ুব বাচ্চু। রকস্টারের আগমনে আচমকা বন্ধ হয়ে গেল জলকেলি, সুরের ঢেউয়ে ভাসতে প্রস্তুত হাজার দর্শক। না, সুরের ঢেউয়ে নয়, কথার ডালিতে সবাইকে চমকে দিলেন [...]
Continue reading …অন্ধকারে ফুটে উঠল আলোর দীপ্তি। আঁধারে ডুবে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় স্টেডিয়াম। কয়েক সেকেন্ড মাত্র। তারপর উদ্ভাসিত হলো আলোর ফেয়ারা। আতশবাজির বর্ণাঢ্য আলোকচ্ছটা ও শব্দের সঙ্গে একঝাঁক খুদে তারকার গান আর নাচে মুগ্ধ স্টেডিয়ামের দর্শক। গতকাল বৃহস্পতিবার রাতে এই জমকালো আয়োজনে এবার মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিরোপা জিতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নসরাত জুহুরী। সে পেয়েছে [...]
Continue reading …ঢাকার দর্শকদের জন্য আবার গান করতে আসছেন শ্রীকান্ত আচার্য। ১০ জুন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। তিনি ঢাকায় আসবেন ৯ জুন। ঢাকা ক্লাবের সংস্কৃতি বিভাগের আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু জানালেন, ‘এবারের কনসার্টটি শুধু ক্লাবের সদস্যদের জন্য করা হচ্ছে।’ কনসার্ট শেষে ১১ জুন ভারতে ফিরে যাবেন শ্রীকান্ত আচার্য। সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৩, ২০১০
Continue reading …পহেলা বৈশাখে বিশেষ অনুষ্ঠান হিসেবে ১৪ এপ্রিল বেলা তিনটা থেকে বেলা ৫টা পর্যন্ত একুশে টিভিতে সম্প্রচার করা হবে কান্ট্রিট্যুর বেবী নাজনীন লাইভ ইন ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: ইউসিবি’র সৌজন্যে দেশের প্রধান জাতীয় দৈনিকের বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিষ্টস ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি’র আয়োজনে গত ১৮ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের হল অব ফেমে [...]
Continue reading …১২, ১৩ ও ১৪ মার্চ দিনগুলো ফরিদপুরবাসী মনে রাখবে অনেক দিন। দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধ্যত্ব ঘুচিয়ে, অমানিশার অন্ধকারের বুক বিদীর্ণ করে উৎসবের আলো জ্বালিয়েছিল ফরিদপুর এ তিন দিন। রবীন্দ্র মেলা নামে যে দারুণ আয়োজন হয়ে গেল ওই তিন দিন, তা মানুষ সহজে ভুলতে পারবে না। ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি: আমার সত্তা, আমার স্বচ্ছতা’—এ আহ্বানকে সামনে রেখে [...]
Continue reading …‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’ কনসার্টে গান করছেন বাংলা ব্যান্ডের আনুশেহ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তনে দর্শক কানায় কানায় পূর্ণ। পর্দার পেছন থেকে তা দেখে অবাক বাংলা ব্যান্ডের আনুশেহ। তিনি বললেন, ‘এত মানুষ হবে, কল্পনাও করিনি। বাউলগান শুনতে সবাই এভাবে জড়ো হয়েছে!’ নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই একে একে মঞ্চে উঠলেন বাউলশিল্পীরা, বাংলা, ভারতের তালতন্ত্র ও যুক্তরাষ্ট্রের [...]
Continue reading …গানের ফাঁকে দুই প্রজন্মের দুই শিল্পী—ভারতের দ্বিজেন মুখোপাধ্যায় ও বাংলাদেশের শামা রহমান ‘তোমার হলো শুরু আমার হলো সারা’—এটাই ছিল ‘হূদয়েতে পথ কেটেছি’ অনুষ্ঠানের শেষ গান। দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন গত শতকে ভারতের বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় এবং এ দেশের একুশ শতকের শামা রহমান। গত সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই দুজন [...]
Continue reading …‘ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে…’—চিরসবুজ এই ভাওয়াইয়া গান এখনো ছুঁয়ে আছে শ্রোতার হূদয়-মন। সারা দেশে ভাওয়াইয়া গানের চর্চা এখন আর আগের মতো নেই। তবে ব্যতিক্রম রংপুর জেলা। এখানে প্রতিবছরই ভাওয়াইয়া গানের উত্সব হচ্ছে। বিস্তারিত এই প্রতিবেদনে। ভাওয়াইয়া গানের এক শিল্পী রংপুরের আলিম উদ্দিন গাড়িয়াল ভাইয়ের গাড়ি এখন আগের মতো চোখে পড়ে না। [...]
Continue reading …মবিলিটিতে বিশ্বসেরা নকিয়া গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে এক কনসার্টের আয়োজন করে। বিশ্ববিখ্যাত ভারতীয় গায়ক কে.কেসহ এই কনসার্টে আরও অংশ নেন দেশের বিখ্যাত ব্যান্ড এলআরবি ও আর্টসেল । সাম্প্রতিক ভারতীয় ক্রেজ কে.কে’র গানে শ্রোতারা যেমন উদ্বেল হয়ে ওঠেন, তেমনই দেশের সুপারস্টার আইয়ুব বাচ্চু ও এলআরবি’র গানের তালে তালে নেচে গেয়ে তারা পুরো [...]
Continue reading …
সাম্প্রতিক মন্তব্য