হূদয় খানের শুরুটা হয়েছিল মিক্সড অ্যালবাম দিয়ে। হূদয় খান মিক্সড। এর গানগুলোও তখন দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর তিনি বের করেছেন নিজের একক অ্যালবাম। তৃতীয়টি আবারও মিক্সড অ্যালবাম। এবার হূদয় খান মিক্সড ২। এই অ্যালবামে গানের সুর ও সংগীত পরিচালনা করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন হূদয়। আর অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, নির্ঝর, সামি, আরিফ ও রিন্টি। [...]
হাবিব ও ন্যান্সি— একসঙ্গে হলেই জন্ম নেয় জনপ্রিয় সব গান। ‘হূদয়ের কথা’ থেকে শুরু করে হালের ‘দ্বিধা’—ব্যতিক্রম হয়নি খুব একটা। ‘দ্বিধা’ গানটির জন্য সম্প্রতি তাঁরা দুজনই পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার। প্রথমবারের মতো একসঙ্গে কোনো পত্রিকার মুখোমুখি হলেন হাবিব-ন্যান্সি। সাক্ষাৎকার দিতে গিয়ে কথা বলেছেন গানের পেছনের গল্প নিয়ে, নিজেদের নিয়ে। ‘আমার জীবনের [...]
পহেলা বৈশাখ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে বাংলাদেশের কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একক অডিও অ্যালবাম ‘সুপ্রভাত বিষণ্নতা’। অ্যালবামটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কবির সুমন। মেলোডি, রোমান্টিক ধাঁচের অ্যালবামটিতে মোট ১০টি গান স্থান পেয়েছে। সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেকদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আমার এই অ্যালবামটি প্রকাশ করতে পেরে। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমার এই অডিও [...]
শাফিন আহমেদ শাফিন আহমেদ নতুন ব্যান্ড গড়েছেন জানুয়ারিতে। এরই মধ্যে রিদম অব লাইফ নামের ব্যান্ডটি মঞ্চে নিয়মিত গান করছে। তবে নিজেদের নয়, শাফিনের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো। ব্যান্ডের গানও তৈরি হচ্ছে। শাফিন জানালেন, চারটি গান পুরোপুরি শেষ। এর মধ্য থেকে একটি গান আজ রেডিওতে মুক্তি দেওয়া হচ্ছে। গানটির শিরোনাম ‘নাচো বাংলাদেশ’। আজ থেকে রেডিও টুডেতে [...]
অনামিকা ত্রিপুরা ত্রিপুরা জাতিগোষ্ঠীর ভাষা কক্বরকে এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন অনামিকা ত্রিপুরা। আর তাঁর গাওয়া গান নিয়ে বেরোচ্ছে অ্যালবাম গাম সামুংলি লামাতৈ (শুভ কর্মপথে)। এতে গান রয়েছে ছয়টি—শুভ কর্মপথে (গাম সামুংলি লামাতৈ), এই কথাটি (ঈ কক্ন), সেদিন দুজনে (অসাল কাইলই), আজ জ্যোৎস্না রাতে (তিনি নাখাপিলাগো), হে ক্ষণিকের অতিথি (ও ফুংসালি) এবং কতবার ভেবেছিনু (বৈসুকসে ওয়ানসুজাক)। গানগুলো [...]
আজ ৩০ চৈত্র। বিদায় নিচ্ছে বাংলা ১৪১৬ সন। গান আর নাচের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানানোর আয়োজন করেছে সুরের ধারা। এবারের ভাবনা ‘বাংলার উৎসব’। সন্ধ্যা ছয়টায় লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে অনুষ্ঠান। পুরো আয়োজনটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। কথা হলো সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে। বছরের শেষ দিনে [...]
আজমেরী নির্ঝর। এই প্রজন্মের এক শক্তিমান গায়িকা। পোড়ামূখী অ্যালবামটির মাধ্যমে আধুনিক সঙ্গীতে আবির্ভাব এই সঙ্গীত শিল্পীর। তারপর সূর্যমুখী এর পরে হাবিবের ময়না গো অ্যালবামে ‘একটা দিয়েশলাই কাঠি জ্বালাও আহাঃগানটি নির্ঝরকে সঙ্গীতপ্রিয়দের মাঝে স্বতন্ত্র এবং জনপ্রিয় করে তোলে। মিডিয়া এবং স্টেজ মাধ্যমে গড়ে ওঠে তার শক্ত অবস্থান । এর মাঝেও প্রায় ৫/৬টি মিশ্র অ্যালবাম তার সঙ্গীত [...]
৫ এপ্রিল ছিল এলআরবির জন্মদিন। এবার ১৯ বছর পূর্তি হলো ব্যান্ডটির। এ উপলক্ষে গুলশানের এক রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন ব্যান্ডের সদস্যরা। এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু বললেন, ‘এলআরবির মতো আমার বিয়ের বয়সও ১৯ বছর। এই কয়েক বছর ব্যান্ডকে যতটা সময় দিয়েছি, আমার পরিবারকেও ততটা দিতে পারিনি। অনেক কষ্টের ফসল এই ১৯ বছর। যাদের এত [...]
মুঠোফোন প্রতিষ্ঠান আজিয়াটার বিরুদ্ধে মামলা করেছেন জেমস ও মাইলস। তাঁরা অভিযোগ করেছেন, এই মুঠোফোন প্রতিষ্ঠানটি কোনো অনুমতি ছাড়াই তাদের গান বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তাদের গান গ্রাহকদের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করার সুযোগ দিচ্ছে। পাশাপাশি গ্রাহকেরা পুরো গানও ডাউনলোড করতে পারছে। গত সোমবার আদালত মামলাটি গ্রহণ করেছেন। ১৫ এপ্রিল সবাইকে আদালতে [...]
প্রতুলকে একটি বই উপহার দিয়েছিলেন তাঁর বড় ভাই। নাম ঘুমতাড়ানি ছড়া। সময়টা ১৯৫৪ সাল। বইয়ের ভেতরে তিনি আশীর্বাদ করে লিখেছিলেন, ‘পানু (প্রতুল মুখোপাধ্যায়ের ডাকনাম), বড় হ।’ এই একটিমাত্র বই বদলে দিয়েছিল প্রতুলকে। তাঁর ভাষায়, ‘সেটি ছিল ছড়ার বই। তাতে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি ছড়া খুব পছন্দ হয়েছিল। এর প্রথম লাইনটি ছিল, আমরা ধান কাটার গান গাই। [...]
সাম্প্রতিক মন্তব্য