আসিফ ইকবাল ও চন্দন সিনহা প্রথমবারের মতো একসঙ্গে ডুয়েট অ্যালবাম করছেন৷ অ্যালবামের নাম সুখের শহর৷ পবিত্র রোজার ঈদে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে৷ গানের কথাগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, কবির বকুল, প্রদীপ সাহা ও শহীদুল্লাহ ফরায়জী৷ সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু, তাপস ও পল্লব সান্যাল৷
পবিত্র রোজার ঈদের বাকি আর মাত্র তিন সপ্তাহেরও কম৷ বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একক, দ্বৈত ও মিক্সড অ্যালবাম বাজারে ছাড়তে শুরু করেছে৷ এবার ঈদে বাজারে আসছে রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ সবচেয়ে বেশি অ্যালবাম বের করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা৷ এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৫টি অ্যালবাম বের হচ্ছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউন্ডটেক৷
বেবী নাজনীন পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন তার ৩২তম একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম ডাকপিয়ন৷ এতে মোট গান থাকছে ১০টি৷ গানের কথা লিখেছেন প্রদীপ সাহা ও সুর করেছেন রাজেশ৷ গানচিলের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গানগুলো হলো- পথ চেয়ে বসে আছি, কে তুমি, ডাকপিয়ন ভাই, দিন চলে যায়, যেও না যেও না চলে, পুতুল খেলার ছলে উল্লেখযোগ্য৷
পপ গায়িকা তিশমার ষষ্ঠ একক অ্যালবাম ‘মাটির পুতুল’ পবিত্র রোজার ঈদে বাজারে আসবে৷ অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ৷ গানগুলো পপ, রক, আধুনিক ফোক ছাড়াও অ্যারাবিক ধাঁচের৷ গানের কথাগুলো লিখেছেন কাজী বিভাস, প্রিন্স রুবেল, বেতাল সলিট ও পঙ্কজ৷ মাটির পুতুল অ্যালবামটি প্রকাশ করছে সঙ্গীতা৷
উপস্থাপিকা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি৷ এটি তার দ্বিতীয় সলো অ্যালবাম৷ নতুন এই অ্যালবামের সব গান বাউল সম্রাট ফকির লালন শাহের৷ অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷
আজব ব্যান্ডের প্রথম অডিও অ্যালবাম ‘আজব’ এবং প্রতিভাবান শিল্পী উজ্জ্বলের প্রথম অডিও ‘রঙের মানুষ’-এর প্রকাশনা অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর রাতে একতার-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান একতার মিউজিকের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল সিদ্দিকী বোগী, আজব ব্যান্ডের সদস্য হ্যারল্ড রশীদ, গৌরব, উজ্জ্বল প্রমুখ৷
রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরী বন্যার পাঁচটি একক অ্যালবাম বাজারে আসছে৷ ইমপ্রেস অডিওভিশন অ্যালবামগুলো বাজারে আনছে৷ দুটি অডিও অ্যালবাম ও তিনটি মিউজিক ভিডিও অ্যালবাম রয়েছে৷ অ্যালবামগুলো হলো- অতুল প্রসাদের গান নিয়ে আমার বাগানে এতো ফুল, ঋতুভিত্তিক গান সুরের গীতি অর্ঘ্য, নৃত্যনাট্য’র গান নিয়ে চিত্রাঙ্গদা, নবীন মনে, আপন মনে৷
পুরো নাম মিলা ইসলাম, কিন্তু সবাই তাকে কেবল মিলা নামেই চেনেন৷ গানের মেয়ে মিলা৷ এতোদিন স্টেজ মাতিয়েছেন৷ বিভিন্ন চ্যানেলে গানও করেছেন৷ এরই মধ্যে অর্জন করেছেন জনপ্রিয়তা আর পরিচিতি৷ কিন্তু একটাই ফাঁক ছিল৷ এ পর্যন্ত তার কোনো একক অ্যালবাম বাজারে আসেনি৷ সে আশাও পূরণ হয়েছে৷
সাম্প্রতিক মন্তব্য