বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ঘুরে দাঁড়াও বাংলাদেশ। উপস্থাপনা করবেন চৈতী। ওয়ালটনের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে আজ গান করবেন কৃষ্ণকলি। কথা হলো তাঁর সঙ্গে। আজ কোন গানগুলো করার ইচ্ছা আছে? সবই আমার নিজের গান। এবার নতুন অ্যালবামের ওপর একটু বেশি জোর দেব। ও, ভালো কথা, শুক্রবার আমার নতুন অ্যালবাম আসছে, আলোর পিঠে [...]
নয় বছর পর নতুন অ্যালবামের কাজ করছে ফিডব্যাক। অ্যালবামের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। বরাবরের মতো এবারও সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছে ফিডব্যাক। গান লিখেছেন সাইফ, গুঞ্জন চৌধুরী, লুমিন, আফতাব মাহমুদ ও পিয়ারু। বেশির ভাগই পপ ও রোমান্টিক ধাঁচের গান। এ ছাড়া সফট রক ধাঁচের দুটি গানও [...]
Continue reading …‘বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে টিভি মাধ্যমে বেশ কিছু গান গেয়েছি। ইচ্ছে ছিল, তাঁকে নিয়ে লেখা আমার গাওয়া আরও কিছু গান দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করব। অবশেষে একটি অ্যালবাম করেও ফেললাম। নাম দিয়েছি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে।’—বললেন লোকগানের শিল্পী ও সাংসদ মমতাজ। আজ সন্ধ্যায় মমতাজের গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে নয়টি গানের এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। সন্ধ্যায় [...]
Continue reading …সোলসের ঝুটঝামেলা অ্যালবামটি এসেছিল পাঁচ বছর আগে। এরপর আর তাদের কোনো নতুন অ্যালবাম আসেনি। এর মধ্যে সোলস ব্যস্ত থেকেছে মঞ্চে গান গাওয়া নিয়ে। আর সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হয়েছেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের সংকলন প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন। এখন ওই সব কাজই শেষ। এবার নিজেদের নতুন অ্যালবাম প্রকাশের পালা। [...]
Continue reading …মাত্র কিছুদিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিউজিক থেকে প্রকাশিত হয় সারাহ বিল্লাহ’র একক অ্যালবাম ‘মোমের আলো’। অ্যালবামটির ব্যতিক্রমধর্মী কথা ও সুরের কারণে অল্প সময়ের মাঝে শ্রোতাপ্রিয়তাও অর্জন করতে সক্ষম হয় অ্যালবামটি। আর এই অ্যালবামের গান এবং গানের শিল্পী সারাহ বিল্লাহকে নিয়েই লিখেছেন হাসান মাহমুদ মাত্র সাড়ে তিন বছর বয়সেই গুনগুন করে গান গাইত মেয়েটা। ভালোবাসত [...]
Continue reading …গানে গানে ২৫ বছর পার করেছেন শিল্পী শুভ্র দেব। অনেকটা কাকতালীয়ভাবে ২৫ বছরের এই স্মরণীয় মুহূর্তে বের হচ্ছে তাঁর ২৫তম একক অ্যালবাম দিও না পরাণে যাতনা। অ্যালবামের আটটি গানেরই কথা লিখেছেন ও সুর করেছেন আরমান খান। এই অ্যালবামের মাধ্যমেই দীর্ঘ সাড়ে চার বছর পর তিনি আবার অডিও অ্যালবামে কাজ করলেন। অ্যালবাম সম্পর্কে শিল্পী শুভ্র দেব [...]
Continue reading …হূদয় খানের শুরুটা হয়েছিল মিক্সড অ্যালবাম দিয়ে। হূদয় খান মিক্সড। এর গানগুলোও তখন দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর তিনি বের করেছেন নিজের একক অ্যালবাম। তৃতীয়টি আবারও মিক্সড অ্যালবাম। এবার হূদয় খান মিক্সড ২। এই অ্যালবামে গানের সুর ও সংগীত পরিচালনা করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন হূদয়। আর অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, নির্ঝর, সামি, আরিফ ও রিন্টি। [...]
Continue reading …পহেলা বৈশাখ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে বাংলাদেশের কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একক অডিও অ্যালবাম ‘সুপ্রভাত বিষণ্নতা’। অ্যালবামটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কবির সুমন। মেলোডি, রোমান্টিক ধাঁচের অ্যালবামটিতে মোট ১০টি গান স্থান পেয়েছে। সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেকদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আমার এই অ্যালবামটি প্রকাশ করতে পেরে। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমার এই অডিও [...]
Continue reading …পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে আসছে ‘কোজআপ ওয়ান’ তারকা মেহরাবের প্রথম একক এ্যালবাম। ইতোমধ্যে এর সকল কাজ সম্পন্ন হয়েছে। ‘সাইরেন’ শিরোনামে এ্যালবামটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ প্রসঙ্গে সংস্কৃতি অঙ্গনকে মেহরাব জানান, এ্যালবামের সব গানের সুর ও কম্পোজিশন তিনি নিজেই করেছেন। বাসায় স্থাপিত স্টুডিওতে দিন-রাত মগ্ন থাকার পর শেষ করেছেন ৮টি গানের কাজ। তবে [...]
Continue reading …সম্প্রতি প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের তৃতীয় একক অ্যালবাম বালাম থ্রি। নতুন কিছু সুর আর শব্দের গাঁথুনিতে এই অ্যালবামের নেপথ্যের গল্প আর বালামের বর্তমান ব্যস্ততা নিয়ে লিখেছেন রাশেদুল হাসান শুভ। শ্রোতাদের কল্যাণে হর হামেশা কতো গানই তো জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু একটু বড় সময় ধরে যেসব গান শ্রোতাদের মুখে মুখে ফেরে তেমন গান খুঁজতে গেলেই [...]
Continue reading …
সাম্প্রতিক মন্তব্য